• অপরাধ খুলনা
  • খোকসায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দপ্তর সম্পাদক আটক

খোকসায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দপ্তর সম্পাদক আটক

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ , ১৭ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিস্ফোরক পদার্থ আইন ও বিশেষ ক্ষমতা আইনে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদককে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন গোপগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন, গোপগ্রামের শীতেষ চন্দ্র চক্রবর্তী ছেলে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নারায়ন চন্দ্র চক্রবর্তী।

গ্রেফতার হওয়া আ’লীগের দপ্তর সম্পাদক নারায়ন চন্দ্র চক্রবর্তীকে অপারেশন ডেভিল হান্টের বিস্ফোরক ও নাশকতা মামলা যাহার খোকসা থানার মামলা নং-০৪ এ আজকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টে আ’লীগ নেতা নারায়ন চন্দ্র চক্রবর্তীকে আটক করে আদালতের প্রেরণ করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর