
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি ইউনিয়নের সাত গ্রামবাসীরা এক জামাতে মধুপুর ঈদগাহ মাঠে ঈদ নামাজ পড়েন। যুগের পর যুগ ধরে তা হয়ে আসছে বলে জানা গেছে।
উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের মধুপুর গ্রাম এলাকায় ধরইল পাকা সড়ক পথের পাশে বিশাল ঈদগাহ মাঠ।
এটি মধুপুর সপ্তগ্রাম কবরস্থান ঈদগাহ মাঠ নামকরণ ও পরিচিতি পেয়েছে। এখানে বছরে দুটি ঈদ নামাজের জামাত হয়। উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের মধুপুর , বামন ঘিয়ালা , রশিপাড়া , পূর্ব রামকৃষ্ণপুর আর বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর , খোজাখালী , মধ্য মহেশপুর গ্রামবাসীরা মধুপুর সপ্তগ্রাম কবরস্থান ঈদগাহ মাঠে ঈদ নামাজ পড়েন।
এখন এক জামাতে প্রায় পনেরো হাজার জন নামাজ পড়েন বলে জানা গেছে। ঈদগাহ মাঠের মাঝামাঝিতে তিন তলা ভিত্তিতে বড় আকারে পাকা ছাদের মাঠ নির্মাণ করা হয়েছে।
সামনের ঈদ উল ফিতর নামাজকে সানে রেখে এরই মধ্যে মাঠটির সাজানো কাজ করা হচ্ছে। প্রতিবেদককে ঈদ মাঠে থাকা মধুপুর গ্রামের গোলাম মোস্তফা , নুরুল ইসলাম , আঃ ছাত্তার আকন্দ , আবেদ আলী , শাহজাহান আলী বলেন এখানে সাত গ্রামের জনগণ এক জামাতে ঈদ নামাজ পড়ায় তাদের সবারই মনে আনন্দ খুশী লাগে।
তারা সেই কম বয়সকাল থেকে সাত গ্রামবাসীদের এখানে ঈদ নামাজ পড়া দেখে আসছেন ও সাথে নিজেরা পড়েন। তাদের মুরুব্বীরাও নাকি কম বয়সকাল থেকে মাঠটিতে সাত গ্রামবাসীদেরকে এক জামাতে ঈদ নামাজ পড়েছেন বলে জানান। তাদের কথায় যুগের পর যুগ ধরে এখানে সাত গ্রামবাসীরা ঈদ নামাজ এক জামাতে পড়ে আসছেন।
মধুপুর সপ্তগ্রাম কবরস্থান ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম ইদ্রিস বলেন সাত গ্রামবাসীরা বছরের দুই ঈদ নামাজ পড়তে এসে এক সাথে হওয়ায় সবারই ভালো লাগে বলা চলে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...