
ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে রাজধানী ঢাকাসহ দেশের চার শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ করবে বিএনপি। সব ঠিক থাকলে আগামী ১১ এপ্রিল এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি সমর্থিত সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কনসার্টের ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি এ কনসার্টটি একযোগে খুলনা এবং বগুড়া শহরে অনুষ্ঠিত হবে। ওইদিন (১১ এপ্রিল) বিকেল ৩টা থেকে শুরু হয়ে আয়োজনটি চলবে রাত ১১টা পর্যন্ত।
এর মধ্যে ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হবে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে থাকবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক, নীলা, পড়শি, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতাহ জামানসহ জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা।
চট্টগ্রামের কনসার্টটি হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে। সেখানে থাকবে মাইলস, নাটাই, ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী, সাবকনশিয়াস বে অব বেঙ্গল ও ইথুন বাবু।
বগুড়ায় এখন পর্যন্ত দুইটি ভেন্যুতে কনসার্ট আয়োজনের কথা চলে চলছে। এর মধ্যে আলতাফুন্নেসা খেলার মাঠ এবং সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠ রয়েছে। সেখানে থাকবে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা, কনকচাঁপা, অমিয়া, লুইপা।
এ ছাড়া খুলনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে শেখ আবু নাছের স্টেডিয়ামে। সেখানে পরিবেশনায় থাকবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ, তাহসান, জয় শাহরিয়ার, লিজা এবং পলাশ।
এ বিষয়ে কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’র সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদে এ আয়োজন করছি।
তিনি আরও বলেন, আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। বাংলাদেশের সংস্কৃতির ওপর যে একটি আগ্রাসন, তা আমরা বারবার মোকাবিলা করছি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কোনোভাবেই যেন বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেদিকে আমরা বিশেষভাবে নজর দেব। এ আয়োজনে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান ও সংস্কৃতি এবং কৃষ্টিগুলো তুলে ধরব।
এ সময় ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আতিকুর রহমান রুমন, এসএম জিলানী, মোনায়েম মুন্না, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...