
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা শাখার উদ্যোগে সদর ইউনিয়নের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজান হাওলাদার ঢাকা মহানগর উত্তর গন অধিকার পরিষদের সহ সভাপতি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঢাকা তেজগাও কলেজের সভাপতি জুবারের ও ছাত্র অধিকার পরিষদের ঢাকা দক্ষিন মহানগর সহ সভাপতি মোঃ ওমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন, গন অধিকার পরিষদের সাধারন সম্পাদক মিলন মাতব্বর, দপ্তর সম্পাদক আব্দুস সালাম,
যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহীন,সহ সভাপতি রফিক মহল্লাদার সহ গন অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার ছাত্র অধিকার পরিষদের নেতা মোঃ হাসান মাহমুদ এবং সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ লিয়ার হোসেন।
এসময় ঢাকা মহানগর উত্তর গন অধিকার পরিষদের সহ সভাপতি মোঃ মিজান হাওলাদার বক্তব্যে বলেন,
আমাদের ছাত্র অধিকার পরিষদ সংগঠনের মধ্যে কোনো চাঁদাবাজ,লুটতরাজ,দুর্নীতিবাজ,সন্ত্রাস ও মাদকাসক্ত কেউ নেই।
ছাত্র অধিকার পরিষদ সংগঠন যার নীতি নৈতিকতায় প্রতিষ্ঠিত হয়েছে তিনি আমাদের দক্ষিন বাংলার কৃতি সন্তান গনমানুষের বন্ধু আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছাত্র সমাজের আইডল জননেতা জনাব ভিপি নুরুল হক নুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু