
মানিকগঞ্জ সদর উপজেলা পালড়া-মোড়ে সিংগাইর সড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় আব্দুর রউফ মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত আব্দুর রউফ জেলার ঘিওর উপজেলার বড়াটিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুদ্দিন মোল্লার ছেলে।
আজ সকাল প্রায় আটটার টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক সামনে থেকে তাকে চাপা দেয়। এলাকার বাসি বলেন ট্রাকটি ফিটনেস বিহীন ছিল।
নিহতের ভাগিনা সাইফুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ী থেকে আব্দুর রউফ মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা করেন ।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...