• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়িতে মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ , ২৯ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

“ওঠো, জাগো, নিজে জেগে অপরকে জাগাও”—স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে পানখাইয়া পাড়া সামাজিক যুব সংগঠন মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় মারমা যুব কল্যাণ সংসদ ভবনে এই কর্মসূচি আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারমা যুব কল্যাণ সংসদের সভাপতি উমংচিং মারমা। সংগঠনের সাধারণ সম্পাদক উচহ্লা মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অংথোয়াইচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা যুব কল্যাণ সংসদের সাবেক সভাপতি ও ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মংনু মারমা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে ধর্ম বিষয়ক সম্পাদক চিংপ্রুসাইন মারমা ত্রিপিটক পাঠ করেন। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক চাইহ্লাউ মারমা। শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন শিক্ষা বিষয়ক সম্পাদক উগ্যজাই মারমা। এছাড়াও বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী মাখেউ মারমা, মারমা যুব কল্যাণ সংসদের সহ-সভাপতি মংটিং চৌধুরী, সাবেক সহ-সভাপতি থৈউপ্রু মগ এবং সাঙ্গু সরকারি কলেজের প্রভাষক সানুমং মারমা।

বক্তারা পরীক্ষার্থীদের সফলতার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২১ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর