
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় ছাত্রদলের উদ্যোগে দশমিনা -গলাচিপার সাবেক সংসদ সদস্য শহীদ আলহাজ্ব শাহজাহান খান, উপজেলা বি এন পির সাবেক সভাপতি কাওছার আলম রহিম,সাবেক উপজেলা সাধারণ সম্পাদক খবিরুল বাশার খবির ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান মরহুম নেতাদের রুহের মাগফেরাত কামনায় ইফতার বিতরণ করে।
গতকাল শুক্রবার (২৪ মার্চ) শেষ বিকালের দিকে উপজেলার সদর মানিক চত্বর থেকে শুরু করে পাঁচ শতাধিক অসহায়,শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বি এন পির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লা,
নারায়ণগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ শাহিন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবু তালহা তুহিন, উপজেলা যুবদল নেতা ফারুক আহমেদ
উপজেলার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুর রহিম প্রমুখ ।
এসময়ে আবুল বসার বলেন, আলহাজ্ব মোঃ শাহজাহান খানের দলের জন্য নিজের জিবন টা উৎসর্গ করে গেছেন। তাকে আওয়ামীলীগের লোকজন শহীদ করেছেন, তার অবদান দশমিনা গলাচিপায় অনেক ও যাদের জন্য আজকের আয়োজন বিশেষ করে কাওছার আলম রহিম, খবিরুল বসার খবির ও সৈয়দ মাহফুজুর রহমান ভাই এরা দলের জন্য জীবন যৌবন অর্থ দিয়ে এই দলটিকে সাজিয়ে গুছিয়ে রেখে গেছেন।
তাদের সেই রেখে যাওয়া শক্তিশালী তৃণমূলকে আমরা আমরা পরিচর্যা করেই বিএনপি দশমিনাতে এখন এত শক্তিশালী। তাই তাদের জন্য আমরা দশমিনা উপজেলা ছাত্রদল প্রতিবছর এই শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করি।
আমাদের আরো একটি প্রোগ্রাম হাতে নেওয়া আছে। যারা ছাত্রদল করা অবস্থায় মারা গেছে এবং এবং অসুস্থ আছেন সেই পরিবারগুলোকে আমরা প্রতিবছরের ন্যায় এ বছরে ঈদ উপহার প্রদান করব ও অন্ততপক্ষে তাদের পরিবারের যারা জীবিত আছে তারা মনে করবে যে আমার ছেলে ছাত্রদল করা অবস্থায় মারা গেছে তারপরেও এই ছাত্রদল তাদের পরিবারকে স্মরণে রেখেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...