
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দীঘিনালা উপজেলায় দেড় শতাধিক অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯মার্চ, ২০২৫) দুপুরে দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও নিটোল মনি চাকমা, দীঘিনালা বোয়ালখালী বাজার চৌধুরী জেসমিন চাকমা, এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।

পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সুবিধাভোগীরা জানান, এই উপহার তাদের ঈদ উদযাপনে সহায়ক হবে।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জেলার অসচ্ছল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...