
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ফুল দিয়ে বরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ ২০২৫) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শতাধিক সুবিধাভোগী ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, ও জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।
বিতরণকালে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “প্রতিবন্ধীদের পাশে আমরা সবসময় আছি। তারা আমাদেরই সন্তান। তাদের যে কোনো প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে।”
একই দিন জেলার পানছড়িতে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...