
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ২৯ মার্চ বিকাল ৫টায় সরকারি এম এম ডিগ্রি কলেজ ও ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপিসহ তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফেরদাউস খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কে.এম.এস মুসাব্বির শাফি, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ কোর্টের পিপি এড. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো. রেজুয়ান হোসেন রঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা রুহেল হোসেন সুমন, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল উদ্দিন, ইঞ্জি. আশিকুর রহমান তুহিনসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...