• চট্রগ্রাম দেশজুড়ে
  • ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের গোমতি আঞ্চলিক শাখার ৫ম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের গোমতি আঞ্চলিক শাখার ৫ম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ , ৩০ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের গোমতি আঞ্চলিক শাখার ৫ম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিল উপলক্ষে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গত শুক্রবার (২৮ মার্চ) সকালে গোমতি ত্রিপুরা ছাত্রাবাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতি আঞ্চলিক শাখার সভাপতি মানিক ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা।

কাউন্সিলের উদ্বোধন করেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ.বিডি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শাখা কাউন্সিল সম্পন্ন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশিক রঞ্জন ত্রিপুরা।

আলোচনা সভা শেষে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও শাখা কাউন্সিল সম্পন্ন আহ্বায়ক কমিটির সদস্য রন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রকিন ত্রিপুরাকে সভাপতি, নজেন বিকাশ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং লায়ন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট টিএসএফ.বিডি গোমতি আঞ্চলিক শাখার ২০২৫-২০২৬ কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শাখা কাউন্সিল সম্পন্ন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশিক রঞ্জন ত্রিপুরা।

মন্তব্য লিখুন

আরও খবর