
নাহিদ হাসান, নওগাঁঃ নওগাঁর পোরশা থানার উদ্যোগে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ এপ্রিল ২০২৫) বিকেলে থানার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।
সমাবেশে ২০১৩ সালের হাইকোর্টের নির্দেশনার আলোকে স্থানীয় জনগণের কাছ থেকে অর্থ আদায় না করা, জমি-জমা সংক্রান্ত বিরোধ, ফ্ল্যাট বা প্লট দখল ও উচ্ছেদের বিরুদ্ধে করণীয় এবং মাদক নির্মূলে পুলিশের দায়িত্ব ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাকিল জাভেদ, সাবেক সহ-সভাপতি আব্দুল গণি, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, জামায়াতের নায়েবে আমির আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক নুরনবী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নেতা মোঃ রফিকুল ইসলাম গামা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পোরশা থানা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজামান মোঃ তরিকুল ইসলাম মেম্বার, নিতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুল বারী, যুগ্ম সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্রনেতা শামীম, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান সরকার বাবু ও সাধারণ সম্পাদক মোঃ রইচউদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রাশেদ আলী, ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, এসআই গাউসুল আজম (সঞ্চালক), ওসি (তদন্ত) শাহ আলম সরদার, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং থানার পুলিশ সদস্যরা।
সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান, আইন মেনে চলা এবং সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...