
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকাগামী বাসে ঈদের ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দিয়েছে কাউন্টার মাষ্টার এক ছাত্রলীগ নেতা।এ ঘটনায় শুক্রবার থানায় জিডি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
হুমকি পাওয়া সাংবাদিক দুলাল হোসেন জানান, রহনপুর থেকে ঢাকাগামী ঈদের ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত একটি সংবাদ অনলাইন নিউজ পোর্টাল আলোকিত গৌড়ে বৃহস্পতিবার প্রকাশিত হয়।
এতে ক্ষিপ্ত হয়ে চাঁপাই ট্রাভেলসের কাউন্টার মাষ্টার ছাত্রলীগ নেতা ইসতিয়াক মাহিম আশরিফ তাকে ম্যাসেন্জারে প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনায় সে গোমস্তাপুর থানায় একটি জিডি করেছেন বলে জানান।
এ বিষয়ে ওসি রইসউদ্দিন জানান, জিডিটি রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে তদন্তের জন্য দেয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার