
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদ করতে যাওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ হামলায় ঝিনাইগাতী থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, প্রতিবছর ঝিনাইগাতীর পাইকুরা বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারও ৫ এপ্রিল মেলার আয়োজন করা হয়। মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের ভাই সুলতান আহাম্মদ, ইউপি সদস্য আসাদ মিয়া জুয়ার আসর বসান।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, জুয়ার আসরের বিষয়টি জানতে ঝিনাইগাতী থানার এসআই মো. হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যায় জুয়ার আসর করতে যায়। এসময় আসরের আয়োজক সুলতান, আসাদ মেম্বার ও আনন্দের নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন জুয়াড়ি পুলিশের ওপর হামলা চালায়।
এতে এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলীসহ পাঁচ পুলিশ আহত হন। আহত পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন । এ ঘটনায় ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে।
এর মধ্যে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা ও আটজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে দুটি পৃথক মামলা করা হয়। সাজেদুল ইসলাম (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা