
মোঃ বকুল হোসেন তানোর(রাজশাহী): রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) ঝিনারপাড়া গ্রামে উত্তরাধিকার সূত্রে পাওয়া বংশপরম্পরায় চার প্রজন্মের ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা করা হয়েছে। জমি দখলে বাধা দেয়ায় জমির মালিকদের পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে।
এঘটনায় মুজিবুর রহমান বাদি হয়ে ইসরাইল হোসেন ওরফে পঁচা (৬৫) ও খাঁন মোহাম্মদসহ ১১ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয়রা জানান, ঝিনারপাড়া গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান দিগরের ভোগদখলীয় জমিতে তারা চুনা চাষ (কবুতর খাবার) করেন। কিন্ত্ত জমির ফসল তারা তুলতে গেলে তাদের বাধা দেন একই গ্রামের খাঁন মোহাম্মদ ও খালেক দ্বিগর।
এঘটনায় মুজিবুর বাদি হয়ে খাঁন মোহাম্মদ দিগরের বিরুদ্ধে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেন।অভিযোগের পর তারা আর জমিতে যায়নি।কিন্ত্ত নানা ভাবে জমি দখলের ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।
এদিকে গত ৩০ মার্চ মুজিবুর দিগর জমিতে চাষাবাদের জন্য সেচ দিয়ে হাল চাষ করতে গেলে বাধা দেন খান মোহাম্মদ দিগর। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ইসরাইল হোসেন পচার নির্দেশে খাঁন মোহাম্মদ ও খালেক তাদের লোকজন নিয়ে অস্ত্র সজ্জিত হয়ে মুজিবুরের লোকজনের উপর হামলা করে। তাদের হামলায় মুজিবুর, আনোয়ার আজাদ, মুরাদ ও হাবিবুর আহত হয়।
জানা গেছে, উপজেলার বাধাইড় ইউপির জেল নম্বর ৪৮,মৌজা ঝিনারপাড়া,খতিয়ান নম্বর আরএস ৮২,দাগ নম্বর আরএস ৩২৭, শ্রেনী ধানী,পরিমান ৩ একর ৩৫ শতক। পৈতৃক সুত্রে এসব জমির মালিক মুজিবুর রহমান দিগর। কিন্ত্ত ৩ একর ৩৫ শতক জমির মধ্যে ৮৪ শতক জমি ভুলক্রমে মৃত হেরাস সরদারের স্ত্রী আসমা খাতুনের নামে রেকর্ড হয়েছে।
এদিকে রেকর্ড সংশোধনের জন্য প্রয়াত আবুল কালাম আজাদ বাদি হয়ে বিগত ২০২১ সালে রাজশাহীর তানোর সহকারী জজ আদালতে মামলা করেন।যাহার মামলা নম্বর-৯৩/ ২১। কিন্ত্ত আদালতে মামলা বিচারাধীন থাকার পরেও খাঁন মোহাম্মদ ও খালেক এসব জমি জবরদখলের পাঁয়তারা করছে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন,অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...