
শফিকুল ইসলাম, জবিঃ গাজায় মুসলমানদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দিন।
গাজাবাসীর প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানিয়ে শিক্ষক সমিতি সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ডাক দেয়। একইসঙ্গে গাজার মানুষের আহ্বানে সাড়া দিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দিন বলেন, গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা সহ্য করা যায় না। আমরা গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে এ কর্মসূচি নিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এ উদ্যোগে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার