
ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর। যেন লাশের সারি। আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস।
গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। সেই সঙ্গে ইসরায়েলকে এমন বর্বরতার জন্য ধিক্কার জানাই। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের দিন্দা জানান। দেশের শোবিজ তারকারও এ বিষয়ে প্রতিবাদমুখর। সোশ্যাল মিডিয়ায় তারা এমন মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।
গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরিকেও। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন এই নায়িকা।
এবার বিষটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি আর্টওয়ার্ক এবং একটি ছবি দিয়ে তিনি তুলে ধরেছেন অসহায় ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি। এরপর বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে ক্যাপশনে পূজা লিখেছেন, এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু, যাদের হাত থেকে মাসুম বাচ্চাদেরও রেহাই নেই, এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু।
এদিকে পূজার এই স্ট্যাটাসের আগে ফিলিস্তিনের গাজা ও রাফা শহর নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা সিয়াম আহমেদ, তমা মির্জা, ওমর সানী সহ আরও অনেকেই।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...