
আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পচাবাসি মিষ্টি বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের জন্য হ্যালো বেকারী নামক একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের দাতিয়ারা (ওয়াপদা গেইট) এলাকায় হ্যালো বেকারীর কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দাতিয়ারা (ওয়াপদা গেইট) এলাকায় হ্যালো বেকারীর কারখানায় ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য সংস্থা ও র্যাব -৯ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায় হ্যালো বেকারীর কারখানায় কর্মচারীদের মাথায় টুলিংস কোর্ট নেই, যত্রতত্র ময়লা ছিটানো, খালি গায়ে কাজ করছে, ফ্রিজে বাসি মিষ্টি সংরক্ষণ ও অন্যান্য পণ্য এক সাথে রাখা, ডিম ভাঙ্গা ও নষ্ট যত্রতত্র পরে আছে, ফ্রিজে মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ, মিষ্টি তৈরীর স্থান অস্বাস্থ্যকর এবং মিষ্টি খোলা ও অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ ও মাছি পরে থাকতে দেখা যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় হ্যালো বেকারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, তাদের এই অপরাধগুলো চলতি মাসের ২০ তারিখের মধ্যে সংশোধন করার সুযোগ দেয়া হয়েছে। ২০ তারিখের মধ্যে এই অপরাধগুলো সংশোধন না করলে পরবর্তীতে কারখানা সিলগালা করে দেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহম্মেদ ও র্যাব -৯-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু