
গাজায় হামলার প্রতিবাদে সোমবারের বিক্ষোভ চলাকালে দোকানে ভাঙচুর ও হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আজ বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
এর আগে মঙ্গলবার সকালে পুলিশের বরাত দিয়ে সরকারি এক বিবৃতিতে বলা হয়, সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা।
এদিকে, সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ৭২ জনের মধ্যে খুলনার ৩৩ জন, সিলেটের ১৯ জন, চট্টগ্রামের ৫ জন, গাজীপুরের ৪ জন, নারায়ণগঞ্জের ৪ জন, কুমিল্লার ৩ জন এবং কক্সবাজারের ৪ জন রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...