
ফরিদপুরের বোয়ালমারীতে গোল্ডেল লাইন পরিবহন যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার কারণে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমান করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলের দিকে বোয়ালমারী পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে অভিযোগের সত্যতা পেয়ে এ জরিমানা করেন।
আদালত পরিচালনা করেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, ঢাকাগামী এক যাত্রীর কাছ থেকে ৫০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা নেয়ার একটি অভিযোগের প্রেক্ষিতে গোল্ডেন লাইন পরিবহনের বোয়ালমারী কাউন্টারে ভাড়া তালিকা না থাকা ও ভোক্তা অধিকার আইনে আদালত গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টানানো না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার