
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : আবহমান বাংলার মাস চৈত্রের শেষ দিনটিকে লৌকিক আচারে পালিত হয় ‘চৈত্র সংক্রান্তি’। বছরের শেষ দিনে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের আয়োজন করা হয়। মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদ্যাপনের এত আয়োজন।
এরই ধারাবাহিকতায় শেরপুরেও পালিত হয়েছে সংক্রান্তির নানা অনুষ্ঠানমালা। বাংলা বছরের চৈত্র মাসের শেষ দিন রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে এ চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, সভাপতি সঞ্চিতা হোড় দীপু এবং সাধারণ সম্পাদক করুনা দাস কারুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে অংশ নেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংগীতশিল্পীরা । এ সময় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা কবিতা পাঠ, নাচ ও গান পরিবেশন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...