
‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় বর্ষবরণ উদযাপন পর্ষদের আয়োজনে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রভাতী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির শুভ সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদ লতিফ, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট মো. নুরুল আবছার, জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য সুলতান মাহমুদ, প্রভাষক শামীমূল ইসলাম টুলু প্রমুখ।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এ দিনটিতে শোভাযাত্রা বের করা হয়। জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালিসহ গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা ও জারি গানের আয়োজন করা হয়।
এ ছাড়া জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...