
শাহরিয়ার মিল্টন,শেরপুর : নানা আয়োজনের মধ্যদিয়ে শেরপুরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে । নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করছে জেলার বিভিন্ন সংগঠন।
বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই শেরপুরের জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়। পরে সেখান হতে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান শোভাযাত্রাটি উদ্বোধন করেন ।
আনন্দ শোভাযাত্রায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন দফতরের কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গ্রামীণ ঐতিহ্যবাহী পালকিসহ বাঙালির নানা ঢংয়ের পোশাক পড়ে এবং নানা রঙের ব্যানার-ফেস্টুন বহন করা হয়।
এদিকে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে তিন দিনব্যাপী গ্রামীণ লোকজ মেলা উদ্বোধন করা হয়। মেলায় লোকজ আসবাবপত্র, কারুশিল্পের পোশাক, শিশুদের খেলনা ও বিভিন্ন খাবারের স্টল প্রদর্শন করা হয়েছে।
অপরদিকে জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, শেরপুর সরকারি মহিলা কলেজসহ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পহেলা বৈশাখের নানা অনুষ্ঠানমালা, খেলাধুলা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...