
আগামী ডিসেম্বরের টাইমলাইন ধরেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে জুলাই মাসের মধ্যেই এ নির্বাচনের অ্যাকশনপ্ল্যান ঘোষণা করবে তারা।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
আনোয়ারুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে, বিদ্যমান আইন দিয়ে এটা হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হবে। এটা জুলাই-আগস্ট হতে পারে। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, সবার সঙ্গে মতবিনিময় হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আমরা মতবিনিময় করবো।
দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, আমি বেশ কিছু জেলায় ভিজিট করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, তারা আরও ইম্প্রুভ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন উন্নত হচ্ছে। আপনারা দেখে থাকবেন এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...