
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ কমলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই কৃষক আহমদ মিয়ার সবজি বাগানের ঘরসহ ৮ হাজার চটি ও সাড়ে ৪ হাজার সবজির চারা। ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ কৃষক আহমদ আলী
ক্ষতিগ্রস্ত কৃষক বলেন – ১৫ এপ্রিল রাতে মাধবপুর চা বাগানের সুন্দর বন সংলগ্ন মরা নদী নামক স্থানে সবজি বাগানে আমার কর্মরত শ্রমিকদের মজুরি দিয়ে রাত আনুমানিক রাত্র ১১ টায় কমলগঞ্জ পৌরসভা এলাকায় কুমড়াকাপন নিজ বাড়িতে যাওয়ার পর আমার কাছে ফোন আসে যে আমার সবজি বাগানসহ ঘর আগুনে পুড়ে যাচ্ছে।
আমার বাগানের একটি ঘরে যাবতীয় মালামাল ছিলো ঘটনার আগেও প্রায় দেড় দুই লাখ টাকার সার,কিটনাশক, পলিথিন এনেছি। এছাড়াও ঘরে ছিল ৩ টি পানির পাম্প, দেড় হাজার ফুট পাইপ ও আখ মাড়াইকৃত ১৫ টিন গুড় ছিল, সবই পুড়ে ছাই হয়ে গেছে।
আহমদ আলী আরো বলে,কাটাবিল এলাকার কিছু লোকের সাথে আমার পূর্ব বিরোধ ছিল হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে।
সংবাদ পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...