
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার ১৮৮নং খেদাছড়া মৌজাস্থ উপেন্দ্র হেডম্যান পাড়া ও কলিচন্দ্র ত্রিপুরা পাড়ার যুব সমাজ কমিটির উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বিসু কাতাল ১৪৩৫ ত্রিপুরাব্দ।
গতকাল বুধবার সকালে উৎসবের সূচনা হয় তৈবোকমানো খুম বকনাই (গঙ্গা দেবী মা ও বসমতী মা)-কে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রার্থনার মধ্য দিয়ে। এ সময় যুবক-যুবতীরা বয়োজ্যেষ্ঠ অভিভাবকদের স্টিলের কলসিতে জল ও পুষ্প ছিটিয়ে পা ধুয়ে প্রণাম করে আশীর্বাদ নেন—যা ত্রিপুরা জাতির সংস্কৃতির এক চিরন্তন রীতি।

বিসু উৎসব উপলক্ষে আয়োজন করা হয় নানা ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য ‘সুকৈ’, ‘দুখৈ’, ‘বুধোক সলায়নাই’ (দড়ি টানাটানি), ‘কুবুং থুংনাই’ (বালিশ খেলা), ‘তিয়োক সপায়নাই’ (হাড়িভাঙা), ‘টগলা তালাইনাই’ (মোরগ লড়াই) প্রভৃতি।এছাড়া পরিবেশিত হয় ত্রিপুরা জাতির গৌরবময় ঐতিহাসিক ‘কাথারক নৃত্য’ ও জনপ্রিয় গড়িয়া নৃত্য।
অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় উপেন্দ্র মোহন ত্রিপুরা। অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন ১৮৮নং খেদাছড়া মৌজার হেডম্যান সুরদি বিকাশ ত্রিপুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের প্রাক্তন সভাপতি সুরেশ বরন ত্রিপুরা,ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি দিগেন ত্রিপুরা, সাধারণ সম্পাদক কানু রায় ত্রিপুরা এবং কলিচন্দ্র ত্রিপুরা পাড়ার কার্বারী বরেন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে যুব সমাজ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব প্রতিনিধি হেমন্ত ত্রিপুরা।
এই আয়োজনের মাধ্যমে ত্রিপুরা জাতির ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প