
খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি সদর-মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকা আলুটিলাতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৬টি পরিবার ও একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর দুর্দশার চিত্র স্বচক্ষে দেখে তিনি বলেন, “এই দুঃসময়ে পার্বত্য জেলা পরিষদ ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং থাকবে।” তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
এর আগে সকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।

এছাড়া মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, “প্রাথমিকভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল (সোমবার), ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু উদযাপনের মধ্যেই দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে আলুটিলা এলাকার দেওয়ান পাড়া, চৌদ্দখর ও পুনর্বাসন গ্রামে স্কুলসহ প্রায় ৪৭টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অসহায় অবস্থার কথা শুনে দ্রুত ছুটে আসেন সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পরবর্তীতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের পুনর্বাসনে পাশে থাকার অঙ্গীকার করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...