
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের নকলায় চলমান এসএসসি ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পরীক্ষা চলাকালে তাদেরকে বহিষ্কার করা হয়।
কেন্দ্র সচিব ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
তথ্য মতে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী এবং নকলা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নারায়নখেলা উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ২ হাজার ৫৬৬ জন এবং একটি কেন্দ্রে ৬৮৯ জন দাখিল পরীক্ষার্থী থাকলেও, এসএসসি পরীক্ষায় মোট ২২ জন এবং দাখিল পরীক্ষায় মোট ৯ জন অনুপস্থিত ছিলো।
কেন্দ্র সচিবগণের দেওয়া তথ্য মতে, এসএসসি ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আওতায় ১ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন অনুপস্থিত ছিলো।
এছাড়া গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬৭ জনের মধ্যে ৩ জন, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪২ জনের মধ্যে ১ জন, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২২ জনের মধ্যে ৫ জন এবং দাখিল পরীক্ষার একমাত্র নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৮৯ পরীক্ষার্থীর মধ্যে ৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...