• চট্রগ্রাম দেশজুড়ে
  • সোনাইমুড়ি আমিশাপাড়া ক্ষতিগ্রস্ত দোকানদারদের পূর্ণবাসনের লক্ষ্যে মানববন্ধন

সোনাইমুড়ি আমিশাপাড়া ক্ষতিগ্রস্ত দোকানদারদের পূর্ণবাসনের লক্ষ্যে মানববন্ধন

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ , ২০ এপ্রিল ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোহাম্মদ নজরুল ইসলামের এরশাদঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ১০ নং আমিশ্বাপাড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পূর্ণবাসনের লক্ষ্যে মানববন্ধন ও স্থানীয় প্রশাসকের কাছে স্মারকলিভি প্রদান করেন ডঃ মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে।

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ১০নং আমিশ্বাপাড়া বাজারে গত বৃহস্পতিবার রাত অনুমানিক ১২টায় অগ্নিকাণ্ড ঘটে,এতে প্রায় দশ টি দোকান পুড়ে চাঁই হয়ে যায়।দোকান মালিকদের সূত্রে জানা যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার উপরে।

তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টায় আমিশাপাড়া বাজারে ডঃ মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে সুষ্ট তদন্তের মাধ্যমে সমাধান ও ব্যবসায়ীদের পূর্ণবাসনের লক্ষ্যে মানববন্ধন ও উপজেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

উক্ত মানব বন্ধনে উপস্থিত ক্ষতিগ্রস্ত দোকানদার ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন
ডঃ মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উপদেষ্টা ও পরিচালক গোলাম মর্তুজা।

এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর ম্যানেজার মোঃ বিলাল হোসেন,ডঃ মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর কর্মকর্তা রাসেল মাহমুদ।

ডঃ মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের আমিশাপাড়া বাজার সমন্বয়ক, মাহবুব রব্বানী ও শহীদুল্লাহ কাউসার,আমিশ্বাপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নোমান সিদ্দিকী,

ডঃ মোস্তফা হাজার ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলী ও পরিচালক, গোলাম মর্তুজা, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের আর ভার্চুয়ালি বক্তব্যে বলেন দোকান মালিকদের দোকান পূর্ণবাসনের সরঞ্জাম ও ব্যবসায়ীদের আর্থিকভাবে অনুদান দেওয়ার ঘোষণা করেন,এছাড়া তিনি আরো বলেন সমাজের উচ্চ বিত্তদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আরও খবর