
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার বিষয়ে এক সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক।
রবিবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ সুপার এহতেশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে লিখিত পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ওবায়দুর রহমান, ডিআইও-১ (ডিএসবি) মোহাম্মদ মহিদুল ইসলাম এবং মিডিয়া উইং ইনচার্জ উত্তম কুমার শর্মা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে নারী-পুরুষসহ মোট ৫৮৭ জন আবেদন করেন। মাঠ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৮৭ জন। তাদের লিখিত পরীক্ষা আগামী ৪ মে এবং মৌখিক পরীক্ষা ১৪ মে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা প্রভাব খাটানোর সুযোগ থাকবে না। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি প্রার্থীদের দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার। তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, আত্মবিশ্বাস নিয়ে সঠিক প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...