• চট্রগ্রাম দেশজুড়ে
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনীর দাগনভূইয়া উপজেলার কামারগলিতে সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির, মাওলানা মুফতি আব্দুল হান্নান। শনিবার (০৩ জানুয়ারি) ২০২৫ ইং তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের সহমর্মিতা জানিয়ে সমর্থন প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য, IBWF এর জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, দাগনভূইয়া উপজেলার আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিন, দাগনভূইয়া পৌরসভা আমীর মাওলানা কামরুল আহসান, দাগনভূইয়া উপজেলা সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূইয়া পৌরসভা সেক্রেটারী আবু সাঈদ মু. কামরুজ্জামান, IBWF ফেনী জেলা সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, IBWF দাগনভূইয়া পৌরসভা সহসভাপতি একরামুল হক, সাবেক কমিশনার নজির আহাম্মদ, কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দাগনভূইয়া কামারগলিতে পরিদর্শন শেষে জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে মহান আল্লাহ তায়ালার নিকট মুনাজাত পরিচালনা করেন, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এই কঠিন সময়ে ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।