
আকাশ সাহা,সালথাঃ দীর্ঘ পাঁচ বছর পর ছাত্র-জনতা ও স্থানীয়দের আন্দোলন-অবস্থান কর্মসূচির পর অবশেষে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে শুরু হল বাস চলাচল।
বুধবার (১২ মার্চ) সকালে সালথা উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান বালী, সহকারী কমিশনার ভূমি মো: মাসুম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আতাউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ ও মিনিবাস মালিক সমিতির লোকজনসহ স্থানীয় শতাধিক সচেতন নাগরিকের উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই বাস চলাচলের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বাস চলাচলে ড্রাইভার দের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। এসময় অনেককে আনন্দ উল্লাস ও মিছিল করতে দেখা যায়।
প্রসঙ্গত: সালথা থেকে তিনচাকা বিশিষ্ট মাহিন্দ্রা (থ্রি হুইলার) নামক গাড়ি চলছিলো দীর্ঘদিন ধরে। এই গাড়িগুলো জেলা শহরে যাত্রী আনা নেওয়া করত। চালকদের বেপরোয়া চলাচলার কারণে মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হত সাধারণ যাত্রীরা। গত কয়েক মাসেই এই সড়ক দূর্ঘটনায় ঝরেছে অনেক গুলো তাজা প্রান।
তখনই নড়েচড়ে বসে ছাত্র-জনতা ও স্থানীয় সচেতন মহল। পরবর্তীতে, একাধিকবার একাধিক স্থানে এই মাহিন্দ্রা (থ্রি হুইলার) গাড়ী বন্ধর ও একইসাথে বাস চালুর দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে আসছিল। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়ে আসছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...