
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় যানজট নিরসনে থানা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে অবৈধভাবে পার্কিং করা তিনটি ঈগল পরিবহনের গাড়ি আটক করা হয়েছে।
(১১অক্টোবর )শনিবার দুপুরে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন৷
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লোহাগাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঈগল পরিবহনের কয়েকটি গাড়ি নিয়মিতভাবে সড়কের পাশে পার্ক করে রাখায় পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের অভিযোগের পর থানার নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, জনদুর্ভোগ লাঘব ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান শুরু হয়েছে।
যানজট নিরসনের প্রথম প্রদক্ষেপ হিসেবে ৩টি ঈগল গাড়ি আটক করা হয়েছে কোনোভাবেই অবৈধ পার্কিং বা সড়ক দখল বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, নিয়ম ভেঙে যারা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এভাবে নিয়মিত অভিযান চললে লোহাগাড়ার সড়কে শৃঙ্খলা ফিরবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প