
মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম): গরীব দুঃখী মেহনতী মানুষকে বিনামূল্যে ও হাতের নাগালেই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম মানবিক ফাউন্ডেশন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার সুখছড়ি ইউনিয়নস্থ লোহাগাড়া উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এ ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়।
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার সেবা প্রদান করেছেন। সেবা নিতে আসপাশের অসংখ্য পুরুষ, মহিলা, শিশু ও বয়স্ক মানুষ ক্যাম্পে আসতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহফুজুর রহমান- সভাপতি (ভারপ্রাপ্ত), মোহাম্মদ ইসমাইল-সাধারণ সম্পাদক, মোরশেদুল আলম সহসভাপতি, মুহাম্মদ মনজুর আলম- সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ সিরাজুল ইসলাম-দপ্তর সম্পাদক , শওকত হোসেন-প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফাহাদ চৌধুরী-সদস্য, এস এম চিশতি-লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি, নজরুল ইসলাম- লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি, মোহাম্মদ সেলিম-কলাউজান ইউনিয়ন প্রতিনিধি, পুটিবিলা ইউনিয়ন প্রতিনিধি-আমিন বিন সিরাজ প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...