
আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহিদ নাফিজের বাসায় এই অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। এক ব্যক্তি জোর করে ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।
রিজভী বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনতেন ভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজির, হারুনদের মতো লোক তৈরি করে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে।
তিনি আরও বলেন, নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, মানুষের নয্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ মুগ্ধদ আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।
এ সময় নাফিজের মা, হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহিদ হন সেখানে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান।
আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবারে’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন)সহ বিএনপির নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...