
মোঃ মিজান লোহাগাড়া( চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল শনিবার (১৮ই অক্টোবর) আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার একটি কক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচনী প্রতিনিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ সভার আয়োজন করা হয়।
আয়োজিত এ অনুষ্টানে মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন,অধ্যাপক মাহমুদ হাসান সেক্রেটারি আমিরাবাদ ইউনিয়ন।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী৷
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,আগামী নির্বাচনকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জনগণের আস্থা ও সমর্থন অর্জনের জন্য প্রত্যেককে নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা আগামীর রাজনৈতিক কার্যক্রমে শৃঙ্খলা, সততা ও সংগঠনের শক্তি বজায় রাখার ওপর জোর দেন।দলের সাফল্যের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা সেক্রেটারি, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী লোহাগাড়া উপজেলা আমীর, আ ন ম নোমান,উপজেলা সেক্রেটারি,মোহাম্মদ হাছান, আমিরাবাদ ইউনিয়ন আমীর,কাজি নুরুল আলম চৌধুরী, মাওলানা হাছান, রফিক দিদার,আনোয়ার হোসেনসহ ইউনিয়ন নেতৃবৃন্দরা ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...