
আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সেখান থেকেই দলের নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান নিজেই এই কর্মসূচির কথা ঘোষণা করেন।
তারেক রহমান বলেন, বুধবার আমি সিলেট চলে যাব, ইনশা আল্লাহ। পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করব।
তারেক রহমান আরও বলেন, বুধবার বিকেলে আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে সিলেট যাব।
বিএনপির চেয়ারম্যান বলেন, গাড়ি আমরা যেগুলো ব্যবহার করবো, সেগুলো সকালেই চলে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...