
আমাদের কাজই অবহেলিত প্রান্তিক পর্যায়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করা। এ কমিটির সকল সদস্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশেও নিঃস্বার্থভাবে কাজ করে সমাজকে ভালো কিছু উপহার দিবে। যার ফলশ্রুতিতে আমরা সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতিক হয়ে থাকবো।
ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলা কমিটির মাঝে কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অত্র কমিটির পদ্মা বিভাগের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
শনিবার (০২ নভেম্বর) রাত সোয়া আটটায় পৌরসদরে মেজবানি হোটেল এন্ড রেস্টুরেন্ট কনফারেন্স রুমে উপজেলা নতুন কমিটির সদস্যদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলা কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পদ্মা বিভাগের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান গাজী শামসুজ্জামান খোকন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বকুল, মো. হাফিজুর রশিদ লুলু, সদস্য সচিব মো.আলী রেজা মিয়া, সিনিয়র যুগ্ম সচিব শেখ আনিসুজ্জামান আনিস, মো. পলাশ মিয়া, সাংগঠনিক সম্পাদক বাউল কবি শাহাদাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. ফারুক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মো. বেলায়েত হোসেন, সহপ্রচার সম্পাদক মো. জাহিদুল মোল্লা, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সেলিমুজ্জামান রুকু, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম টুটুল, সহ যুবক ক্রীড়া সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম ফিহাম, মহিলা সম্পাদিকা রিনা পারভীন, শিরিনা বেগম প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...