
নড়াইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পরপরই জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
নবাগত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছার জবাবে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, নড়াইল জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। জেলা পরিষদকে একটি সত্যিকারের সেবাধর্মী ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি আরো বলেন আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেবনা।
দায়িত্ব হস্তান্তর ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ এনামুল সরদার,নড়াইল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, ও জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত