আলোচনা, দোয়া ও কেক কাটায় ‘আজকালের কন্ঠ’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক আজকালের কন্ঠ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ ইসমাইলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক লিটন হোসেন জিহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কবি মারুফ দেওয়ান।

দৈনিক সংবাদ দিগন্তের জেলা প্রতিনিধি শেখ জুনায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খাঁন শাদাৎ, গাজী টিভি (জিটিভি)-এর জেলা প্রতিনিধি জহির রায়হান, তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ এবং সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় ‘দৈনিক আজকালের কন্ঠ’ ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম আহাদ বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও কিছু ইউটিউবারের কারণে প্রকৃত সাংবাদিকরা বাধার সম্মুখীন হচ্ছেন। তিনি দ্রুত এ বিষয়ে কার্যকর সরকারি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিশাদুল ইসলাম নিশাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সদস্য-সচিব এহসানুল হক রিপন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি খোকন মিয়া, সাংবাদিক শফিক বাদল, দৈনিক ভোরের কথার জেলা প্রতিনিধি শেখ সাদি সুমন, দৈনিক রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি বাইজিদ বাবুল, দৈনিক অভয়নগরের ক্রাইম রিপোর্টার নওশাদ ভূইয়া এবং দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শেখ সেন্টুসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক দেলোয়ার হোসেন মাহদী, সেলিম রেজা, মোঃ মনির, এনামুল ইসলাম দূর্জয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ আনিসুর রহমান।