
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ দারিদ্রতাকে জয় করে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে শেরপুরের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান ইভা। তবে ভর্তি ফি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার বাবা, শহরের নওহাটা এলাকার দরিদ্র সিএনজিচালক মো. এমরান আলী। বিষয়টি জানতে পেরে ইভার পাশে দাঁড়িয়েছে শেরপুরের জেলা প্রশাসন।
২৯ জানুয়ারি দুপুরে ইসরাত জাহান ইভার হাতে ভর্তি ফি বাবদ নগদ ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, এনডিসি জিএমএ মুনীব, ইভার বাবা মো. এমরান আলীসহ অন্যান্যরা।
জানা যায়, ইসরাত জাহান ইভা শহরের নওহাটা এলাকায় অবস্থিত উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরবর্তীতে শেরপুর সরকারি কলেজে ভর্তি হয়ে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করে।
পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। তার এই সাফল্যে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকরাও আনন্দিত।
উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসীন আলী আকন্দ বলেন, ‘ইভা খুবই মেধাবী একজন শিক্ষার্থী। দারিদ্র্য তার শিক্ষাজীবনে প্রতিবন্ধকতা হতে পারেনি।
আমরা স্কুলে থাকাকালীন তার পাশে ছিলাম এবং সর্বাত্মক সহযোগিতা করেছি। সে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...