
মজিবুর রহমানঃ আসন্ন পবিত্র ঈদুল ফেতরকে সামনে রেখে মোটরসাইকেলসহ যানবাহনের চালক ও যাত্রীদেরকে সতর্ক করেছেন নেত্রকোণার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মিজানুর রহমান।
আজ শনিবার দুপুরে”ওসি কেন্দুয়া ” ফেইসবুক আইডি থেকে দীর্ঘ লম্বা একটি পোস্ট করে চালক ও যাত্রীদের সতর্কতা অবলম্বে অনুরোধ জানান তিনি। তাঁর দেওয়া পোস্টটি পাঠকের জন্য হুবাহুব তুলে ধরা হলো- “আসসালামু আলাইকুম, সম্মানিত কেন্দুয়াবাসী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রা শুভ করতে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় আছে কেন্দুয়া থানা পুলিশ।
নিয়মিত চেকপোস্ট ডিউটি ও টহল ডিউটির পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কেন্দুয়ার সাথে সমন্বয় পূর্বক ঈদ যাত্রাকে আরও সুখময় ও দুর্ঘটনা মুক্ত রাখতে ঈদের পূর্ববর্তী দিন, ঈদের দিন ও ঈদের পরবর্তী সময় মোবাইল কোর্ট (বিশেষ করে মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে) পরিচালনা করা হবে।
তাই যাতে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সেই লক্ষ্যে সকল মোটরসাইকেল চালক ও যাত্রীদেরকে যথাযথ বিধি নিষেধ মেনে যাতায়াত করার জন্য এবং মোটরসাইকেলের ও গাড়ির ড্রাইভিং লাইসেন্সসহ সকল ডকুমেন্ট সাথে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সম্মানিত কেন্দুয়াবাসী, আপনাদের ঈদ যাত্রা শুভ হোক এই প্রত্যাশা করি। *ঈদ মোবারক*।
অফিসার ইনচার্জ
কেন্দুয়া থানা, জেলা- নেত্রকোণা।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...