
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা শেষে এ বছর ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। যে কারণে কিছু কিছু সেক্টরে জন ভোগান্তিও পরিলক্ষিত হয়।
এদিকে দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চল গুলোতে মা ও শিশুর স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব যাহাতে পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় পরিচালক খুলনার পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্টদের।
সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে শুক্রবার থেকে বৃহস্পতিবার ৭ দিন পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনার আলোকে বিভিন্ন সেবা প্রদান করে।
সেবাগুলোর মধ্যে ছিল উপজেলার আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে একটি স্বাভাবিক প্রসব সেবা, ১৮ জন গর্ভবতী মা’কে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও ৫ টি কেন্দ্রে থেকে মোবাইল নাম্বারসহ সংরক্ষিত গর্ভবতী তালিকা থেকে মোবাইল নাম্বারের মাধ্যমে ২৪ জন গর্ভবতী মা’কে গর্ভবতী সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
পাশাপাশি ১২ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিবার পরিকল্পনা পদ্ধতিভিত্তিক সেবা প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...