• চট্রগ্রাম ঢাকা
  • উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ , ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে সিলেটে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন