উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে উপজেলা সদরের কামিল মাদরাসা মাঠে যুব সম্মেলন হয়েছে।

জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে যুব সম্মেলনে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

যুব বিভাগ উপজেলা শাখার সেক্রেটারী এস এম আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন জামায়তে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলী ,সেক্রেটারী মো. খাইরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য লিখুন

আরও খবর