
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলার মধ্যে উল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুল ৩৩টি বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় পৌরশহরে শিক্ষার্থীরা গতকাল সোমবার (১৪ জানুয়ারী) এক আনন্দ র্যালি বের করে।
উল্লাপাড়া উপজেলা কিন্ডার গার্টের এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তুহিন আলম জানান, বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩৩টি স্কুলের ৫ম শ্রেণির ১২শ শিক্ষার্থী অংশ গ্রহন করে।
তার মধ্যে ৩০৪ জন ট্যালেন্টপুলে ও ১৭৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এবছর রেসিডেনসিয়াল স্কুল থেকে ২০ জন ট্যালেন্টপুলে ও ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...