• অপরাধ রাজশাহী
  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই গ্রামের নিহত দুজনকে দাফন

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই গ্রামের নিহত দুজনকে দাফন

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিকী ছবি

সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই মাগুড়াডাঙ্গা গ্রামের নিহত দুজনকে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

এরা দুজন হলো – সদর উল্লাপাড়া ইউনিয়নের মাগুড়াডাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রনি (২০) ও আঃ মালেকের ছেলে ওমর ফারুক (২৮)।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার চালা এলাকায় অটোভ্যানের যাত্রী হয়ে যাওয়াকালে সড়ক দুর্ঘটনায় এরা ঘটনাস্থানে নিহত হয়।

আর একই গ্রামের হারুন গুরুতর আহত হয়ে এখন বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর