
মো. সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন (১৩ মে, ২০২৬) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোটার ও সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট কেন্দ্র এবং এর আশপাশের এলাকা মিলনমেলায় পরিণত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মাদ আলী ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন,
”অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।”
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে—ঐক্য পরিষদ এবং সমমনা পরিষদ।
ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই পরিষদের শীর্ষ প্রার্থীরাও। ঐক্য পরিষদের সভাপতি পদপ্রার্থী আব্দুস সবুর (ছাতা মার্কা) এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাজেদুর রহমান (মই মার্কা) তাদের প্রতিক্রিয়ায় জানান, “নির্বাচনের পরিবেশ অত্যন্ত চমৎকার। সাধারণ স্টাফ ও ভোটাররা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন, তাতে তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”
অন্যদিকে, সমমনা পরিষদের সভাপতি পদপ্রার্থী মো. আমিরুল ইসলাম (চেয়ার মার্কা) এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বদরুজ্জামান বনি ভোটের সুষ্ঠু পরিবেশের প্রশংসা করে বলেন, “ভোটারদের রায় যা-ই হোক না কেন, তারা তা সানন্দে মেনে নেবেন। বেনাপোল সিএন্ডএফ স্টাফদের অধিকার আদায়ে যারাই নির্বাচিত হবেন, তারা একযোগে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।”
নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” এর সন্মানিত সভাপতি মো.সাহিদুল ইসলাম শাহীন জানান, “বিগত যেকোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনের ব্যবস্থাপনা অনেক উন্নত ও সুশৃঙ্খল।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সদস্যরা উৎসবের আমেজে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করছেন। ভোটারদের দীর্ঘ লাইন এবং প্যানেল সমর্থকদের স্লোগানে পুরো নির্বাচনী এলাকা মুখরিত ছিল।
কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছিল। সদস্যদের আশা, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা আগামী দিনে বেনাপোল স্থলবন্দরের সিএন্ডএফ স্টাফদের সার্বিক কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।”
এদিকে ভোট কেন্দ্রজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা কর্মকর্তা(ওসি) মো.আশরাফ হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্টথানা পুলিশের একটি দল সার্বক্ষনিক নিয়োজিত ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...