
মোঃ নজরুল ইসলাম এরশাদ নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শীলমুদ মোহাম্মদীয়া দারুল উলুম মাদ্রাসার জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
শুক্রবার (২৮ মার্চ) বজরা ইউনিয়নের রাজা রামপুর এলাকার আমিশাপাড়া-দিঘিরজান সড়কে এই মানববন্ধন করা হয়। এসময় মাদ্রাসার কয়েকশো শিক্ষার্থী জমি দখলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ করে।
মানববন্ধন থেকে দখলকারীদের বিরুদ্ধে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষকেরা। তারা বলেন, মিরাজ, নোমান, জুয়েল, রাকিব গং এতিমখানার জমি দখল করছে। গত ১৮ বছর তারা এই জমি দখল করে রেখেছে।
শিক্ষক ও মাদ্রাসা কমিটির সিদ্ধান্তে জমিতে ভবন তৈরীর প্রস্তুতি নিলে দখলকারী চক্রটি জমিতে গাছ লাগিয়ে জমি দখল করে। গত ১৫ তারিখে মাদ্রাসার মোহতামিমকে গালিগালাজ করে। তারা এই দখলদারদের থেকে মাদ্রাসা ও এতিমখানার জমি রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবি করেন।
মানববন্ধন ও বক্তব্য শেষে মাদ্রাসার শিক্ষার্থীরা দলদারদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাদ্রাসার মোহতামিম মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হাবিবুর রহমান, কবিরুল ইসলাম সহ এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...