
আমিনুল ইসলাম আহাদঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের দক্ষিণ কালিবাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মোবারক হোসেন আকন্দ।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা অফিস সম্পাদক মনির হোসেন, জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজি সিরাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে মোবারক হোসেন আকন্দ বলেন,
“যারা ১৭ বছর ধরে ফ্যাসিবাদের রাষ্ট্র কায়েম করেছিল, ৫ আগস্টে পালিয়ে গিয়ে দাদার বাড়ি দিল্লিতে আশ্রয় নিয়েছিল, আমরা বলেছি ৫ আগস্ট হলো দ্বিতীয় স্বাধীনতা দিবস। কিন্তু আজও যদি গোপালগঞ্জে অন্য রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হয়, তাহলে প্রশ্ন আসে।
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরও যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গোপালগঞ্জকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে হবে।”
সমাবেশে বক্তারা সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং রাজনৈতিক কর্মসূচির উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...